ইসলাম টাইমস ডেস্ক: দেশের সর্বজন শ্রদ্ধেয় নন্দিত ওয়ায়েজ,বি-বাড়িয়া জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জোবায়ের আহমদ আনছারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিত্ব। পৃথক পৃথক বিবৃতিতে শোক জানিয়েছেন তারা।
শোকবার্তায় তারা সর্বমহলে সমানভাবে সমাদৃত গুণী এই মানুষটির রূহের মাগফেরাত কামনাসহ মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
মাওলানা জোবায়ের আহমদ আনছারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা সংগঠন ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন,হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী, খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের,ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক ও সেক্রেটারি মাওলানা মুফতি ছালেহ আহমদ,বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস,বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আব্দুস সামাদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,লন্ডন প্রবাসী, লেখক ও টিভি উপস্থাপক, লন্ডন আন নুর মাদরাসার প্রিন্সিপাল খতিব মাওলানা তাজুল ইসলাম,রাবেতাতুল উম্মাহ বাংলাদেশের সভাপতি মাওলানা এনামুল হক মূসা ও সাধারণ সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল,ওলামায়ে কেরামের অরাজনৈতিক সংগঠন ইত্তিহাদুল উলামা সাভার ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজী ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার।
















