ইসলাম টাইমস ডেস্ক: কুমিল্লার হোমনায় নানার বাড়িতে বেড়াতে এসে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশু নুসরাত তথৈই করোনায় আক্রান্ত ছিল না।
মঙ্গলবার দুপুরে তার নমুনা পরীক্ষার প্রতিবেদন আসার পর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুছ ছালাম সিকদার।
তিনি বলেন, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুটির নমুনা পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি।
জানা গেছে, সাড়ে ৪ বছর বয়সের নুসরাত তথৈই বাঞ্ছারামপুর উপজেলার মায়রামপুর থেকে হোমনা উপজেলার বিজয়নগর গ্রামে নানা বাড়িতে বেড়াতে আসে। এরপর করোনা উপসর্গ নিয়ে ১৬ এপ্রিল রাতে সে মারা যায়।
সকালে তার নানার বাড়িতে তাকে দাফন করে ওইদিন তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে প্রেরণ করা হয়েছিল।
















