ইসলাম টাইমস ডেস্ক : করোনাভাইরাসের কারণে সারাবিশ্বের প্রায় সব দেশের মত লেবাননেও চলছে লকডাউন। ফলে এখানে সরকারী বেসরকারী অফিস আদালত, ব্যবসাপ্রতিষ্ঠান প্রায় সব বন্ধ। অনেক দেশের আবাসিক কার্ড দুই বছর মেয়াদি হলেও লেবাননে প্রত্যেক দেশের প্রবাসীদের জন্য একই নিয়ম এক বছরের।
তাই প্রতি বছর ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে হয়।
লকডাউন ও অফিস বন্ধের কারণে অনেক প্রবাসী ইকামা ও ওয়ার্ক পারমিট জমা করতে পারেনি।
১৬ মার্চ জেনারেল সিকিউরিটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ মার্চ বা এর পরে যাদের ইকামা ও ওয়ার্ক পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েগেছে, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে সেগুলো বিলম্ব ফি অর্থাৎ কোনো জরিমানা ছাড়াই নবায়ন করা যাবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নতুন ইকামার বৈধতার মেয়াদ সর্বশেষ ইকামার মেয়াদ উত্তীর্ণের তারিখ হতে কার্যকর হবে।
















