ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে, তুলেছে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য।
মিসৌরির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, “চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।”
মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়।
চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ।
মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ।
















