নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ৪৯৯, মৃত্যু ৩৫

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৯৯। আর করোনায় প্রাণ হারিয়েছেন ৩৫ জন।

নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছে।

এ যাবত মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪০৬ জনের। আক্রান্ত ৪৯৯জন। সুস্থ ১৬ জন। মৃত্যু হয়েছে ৩৫ জনের।

পূর্ববর্তি সংবাদপ্রস্রাবের সমস্যা নিয়ে রামেকে ভর্তি, পরে করোনা শনাক্ত!
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়াকে ‘বলদ বাড়িয়া’ বলায় ডা. তুষারের বিরুদ্ধে মামলা