ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বাংলাদেশে এই বৈশ্বিক মহামারীতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১২০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ৩৯০ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এতে সর্বমোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৭৭২ জন।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর খবর দেয় আইইডিসিআর।
















