করোনাভাইরাস নিয়ে মিথ্যাচারের অভিযোগ : চীনের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক:  বিশ্বের সকল দেশের সাথে প্রতারণার অভিযোগ তোলা হয়েছে চীনের বিরুদ্ধে, তুলেছে যুক্তরাষ্ট্রের একটি রাজ্য।

মিসৌরির অ্যাটোর্নি জেনারেল এরিক শ্মিট বলেছেন, “চীনা সরকার বিশ্বের কাছে মিথ্যা বলেছে। এই ভাইরাসের বিপদ ও সংক্রমণ সম্পর্কে সঠিক তথ্য দেয়নি। যারা সতর্ক করার ছিল তাদের মুখে কুলুপ এটে দিয়েছে। এই রোগটি থামাতে তারা সাহায্য করেনি।”

মানুষের জীবন, দুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতিপূরণ চাওয়া হবে এই মামলায়।

চীন অবশ্য বেশ শক্তভাবে অস্বীকার করছে এসব অভিযোগ।

মিসৌরি কর্তৃপক্ষ বলছে এটা ঐতিহাসিক একটি আইনী পদক্ষেপ।

পূর্ববর্তি সংবাদহাসপাতালে যেমন আছেন করোনা রোগীরা
পরবর্তি সংবাদরমযান এসে গেছে হে আল্লাহ!