ইসলাম টাইমস ডেস্ক: আল্লাহর রহমত, খাদ্যভাস এবং ধর্মীয় অনুশাসনের কারণে দেশে এখনও করোনা ভয়াবহরকমভাবে বিস্তার লাভ করেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।
আজ শুক্রবার এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন্ত্য করেন।
তিনি বলেন, বিশ্বের কোথাও এখনও করোনার কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হয়নি। এটিকে মোকাবিলা করা অনেক কঠিন। সারা বিশ্বই করোনা মোকাবিলায় হিমশিম খাচ্ছে। সে তুলনায় বাংলাদেশের অবস্থা আল্লাহর রহমতে অনেক ভালো।
মোস্তাফা কামাল উদ্দীন বলেন, খাদ্যভাস, ধর্মীয় অনুশাসন ও পরিচ্ছন্নতার কারণে দেশে করোনার তেমন প্রভাব পড়েনি। এখনও তাই দেশে আক্রান্তের সংখ্যা কম। করোনা দ্রুত শেষ হয়ে যাবে। আবারও দেশে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।
















