ইসলাম টাইমস ডেস্ক: সাতক্ষীরায় করোনা পরিস্থিতি থেকে সুরক্ষা পেতে বজায় না রেখে অহেতুক ঘোরাঘুরি, সরকারি নির্দেশ অমান্য করে সন্ধ্যার ৬ টার পর দোকান খোলা রাখা ও দ্রব্যমূল্যের দাম বেশী নেওয়ার অপরাধে গত ২৪ ঘণ্টায় জেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২ জনকে ২১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ পর্যন্ত জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ হাজার ৪৮ টি মামলায় ২০ লাখ ৫৮ হাজার ৫৮৭ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।
জানা গেছে, সাধারন মানুষকে ঘরে রাখতে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃখংলা বাহিনীর ২০টি টিম জেলাব্যাপী অভিযান অব্যাহত রেখেছে। এরপরও হিমশিম খাচ্ছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। আইন শৃংখলা বাহিনীকে উপেক্ষা করে বিভিন্ন অজুহাতে সাধারন মানুষ অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করছেন। তাই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাদের জরিমানাও করা হচ্ছে।
এদিকে করোনা সচেতন প্রতিরোধে জেলাব্যাপী চলছে মাইকিং, ছড়ানো চ্ছে জীবাণুনাশক স্প্রে।
















