যথাযথ প্রস্তুতি না থাকায় দেশে করোনা ভয়াবহ হয়ে উঠছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, যথাযথ প্রস্তুতি না থাকায় দেশে করোনা আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে দুস্থ ও গরিবদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এই দুঃসময়ে বিএনপি নেতাকর্মীরা পকেটের টাকায় ত্রাণ দিচ্ছে আর সরকারি দলের মেম্বার-চেয়ারম্যান ত্রাণের চাল-ডাল-তেল চুরি করছে।

রুহুল কবির রিজভী সরকারের সমালোচনা করে বলেন, আজকে বাংলাদেশসহ গোটা বিশ্বে করোনাভাইরাস বিপর্যয় নিয়ে এসেছে। মানুষের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে। কিন্তু বাংলাদেশে করোনা মোকাবিলায় যে ধরনের আগাম প্রস্তুতি নেয়া দরকার ছিল সেটা বর্তমান সরকার নেয়নি।

পূর্ববর্তি সংবাদসীতাকুন্ডে সিগারেটের ধোয়া নিয়ে বিতর্কের জেরে দুই বন্ধুকে হত্যা করেছে কিশোর গ্যাং
পরবর্তি সংবাদএকদিনে আক্রান্ত রেকর্ড ৫০৩ জন, নতুন ৪ জনসহ করোনায় মোট মৃত্যু ১৩১ জনের