ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৪০ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪ হাজার ৯৯৮ জন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৩০৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জন। গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১৪০ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে নারী ৫ জন এবং বাকিরা পুরুষ। ৯ জনের মধ্যে ৭ জনের বয়স সত্তরোর্ধ। বাকি দুইজন পঞ্চাশ ও ষাটের বেশি। তাদের মধ্যে ঢাকার ৩ জন। ঢাকার বাইরে ৬ জন।
















