চিকিৎসকসহ স্বাস্থকর্মী করোনায় আক্রান্ত, দিল্লিতে ২৪ ঘণ্টারও কম সময়ে দুই হাসপাতাল বন্ধ

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে হিন্দু রাও হাসপাতালের এক নার্স করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালটি বন্ধ করার ২৪ ঘণ্টারও কম সময়ে বাবু জগজীবন রাম মেমোরিয়াল নামের আরেকটি হাসপাতালে চিকিৎসক সহ মোট ৪৪ জন কর্মী করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় এ হাসপাতালটিও বন্ধ করে দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই যাঁরা ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি রয়েছেন তাঁরা থাকবেন, তবে নতুন করে আর কোনও রোগী ভর্তি নেওয়া হবে না।

ভাইরাসের কোনওরকম ছড়িয়ে পড়া রুখতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দিল্লির এই দুটি হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

খবরে বলা হয়েছে, এ হাসপাতাল দুটি ছাড়া আরও অনেক হাসপাতালের কর্মীদের পরীক্ষার রিপোর্ট আসতে বাকি রয়েছে, সমস্ত স্বাস্থ্য পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে দিল্লির স্বাস্থ্য দফতর।

এখনও পর্যন্ত দিল্লিতে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ২,৬৫২ জন। গত ২৪ ঘন্টায়, নতুন আক্রান্তের সংখ্যা ১১১ এবং মৃতের সংখ্যা ১ জন। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ৫৪।

পূর্ববর্তি সংবাদকরোনার মধ্যেই রাজস্থানে গণধর্ষণের শিকার এক নারী!
পরবর্তি সংবাদকালের কণ্ঠের ফটো সাংবাদিক করোনায় আক্রান্ত, ১১ কর্মী হোম কোয়ারেন্টিনে