নতুন ৭ জনসহ করোনায় মোট ১৫২ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪৯৭ জন

ইসলাম টাইমস ডেস্ক: ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৫২ জন। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৯৭ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯১৩ জন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৯ লাখ ৭১ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৬ হাজার ৫১৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৮ লাখ ৮২ হাজার ৫৫২ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৫২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯১৩ জন।

পূর্ববর্তি সংবাদকরোনা পরীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা র‌্যাপিড কিট সমর্থন করে না : ওষুধ প্রশাসন ডিজি
পরবর্তি সংবাদপ্রভাবশালী দেশগুলোর লকডাউনের সঙ্গে এদেশের অবস্থা মেলানো যাবে না