ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১৫৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৪৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৪৬২ জন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩০ লাখ ৪১ হাজার ৭৬৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ১১ হাজার ১৬৭ জন। বিপরীতে সেরে উঠেছেন ৯ লাখ ২৪ হাজার ৬৩৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৫৫ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬২ জন।
















