ইসলাম টাইমস ডেস্ক: জামাতের সংস্কারপন্থী দল ‘জন আকাঙ্ক্ষার বাংলাদেশ’ থেকে আবারও নতুন নাম গ্রহণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের প্রধান সমন্বয়ক মজিবুর রহমান মন্জু। তিনি বলেন, আগামী ২ মে সংবাদ সম্মেলনে দলের নাম, কর্মসূচি ও আহ্বায়ক কমিটি জানানো হবে।
সোমবার (২৭ এপ্রিল) সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এক অনলাইন ভিডিও ব্রিফিংয়ে এই ঘোষণা দেন তিনি।
জন আকাঙ্ক্ষার এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনলাইন ব্রিফিংয়ে গত এক বছরের কার্যক্রমের বর্ণনা দিয়ে বলেন, ‘এই সময়ে দেশে বিদেশে হাজারো নাগরিকের সঙ্গে মতবিনিময় করেছেন তারা। তাদের সবার দেশ নিয়ে আশা, হতাশা আর স্বপ্নের কথা শুনেছেন। বুঝবার চেষ্টা করেছেন কীভাবে সম্ভব এই বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণের।’
মন্জু আরও বলেন, ‘সাম্প্রতিক করোনা সংকট আমাদের নতুন করে বুঝিয়ে দিয়েছে যে কতটা ব্যর্থ এই সরকার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে। কতটা প্রয়োজন আজ নতুন করে এই রাষ্ট্রকে গড়বার, যেটাকে আমরা বলছি মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রের আলোকে দ্বিতীয় প্রজাতন্ত্র বিনির্মাণের লড়াই।’
















