ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ঢাকা ও আশপাশের গার্মেন্ট অধ্যুষিত এলাকায় অবস্থানরত শ্রমিকদের দিয়েই কারখানা চলাতে হবে। বাইরে থেকে কোন শ্রমিক আসবে না।
শ্রমিকদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়ে করোনা ভাইরাসের মধ্যেও রাজধানীর কিছু কিছু পোশাক কারখানা খুলে দেয়ার অনুমতি দিয়েছে সরকার।
এ বিষয়ে মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ৯৭ ভাগ কারাখানায় মার্চের বেতন দেয়া হয়েছে। বাকিদেরও নির্ধারিত সময়ে বেতন দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। দুপুর সোয়া ১২টায় শুরু হয় এই বৈঠক। এতে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ, শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতসহ বিভিন্ন বিষয়য়ে আলোচনা হয়।
















