টিসিবির পণ্য বিক্রিতে দুর্নীতি: ইসলামী আন্দোলনের নিন্দা

ইসলাম টাইমস ডেস্ক: খোলাবাজারে টিসিবির পণ্য বিক্রিতেও দুর্নীতির আশ্রয় নিয়েছে । এ দুর্নীতি বন্ধ করতে হবে বলে জানিয়েছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম ও সেক্রেটারী মাওলানা এবিএম জাকারিয়া।

গণমাধ্যমে পাঠানো  এক বিবৃতিতে একথা বলেন তারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এ দুই নেতা বলেন, টিসিবির নিম্নমানের পণ্য দিয়ে ১১০০ টাকার একটি প্যাকেজ তৈরি করে তা নিতে বাধ্য করছে। ভুক্তভোগী অনেকে বলছেন, এ মুহুর্তে ১১০০ টাকার প্যাকেজ ক্রয়ের ক্ষমতা তাদের নেই এবং প্যাকেজে যা আছে তার সকল পণ্য তাদের প্রয়োজন নেই।

টিসিবি’র এধরণের জুলুম-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তারা।

এছাড়াও এসময়  দলের দুই নেতা বলেন, ইসকন মন্দিরের পুরোহিতসহ ৩৬ জন করোনায় আক্রান্তের খবর সকল মিডিয়ায় এসেছে। কিন্তু পুরো দেশে যেখানে সাধারণ ছুটি, সেখানে ইসকন মন্দির কিভাবে খোলা রেখে তাদের কার্যক্রম পরিচালনা করছে। এর জবাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দিতে হবে। ইসকন ইসলামবিরোধী কার্যক্রম পরিচালনা করে দেশের সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত করছে বলে দাবি করেন তারা।

দুই নেতা আরো বলেন, সরকারের সিদ্ধান্ত মেনে সকল প্রতিষ্ঠান বন্ধ, এমনকি মসজিদও বন্ধ। এমতাবস্থায় ইসকন মন্দির খোলা রেখে সরকারের সিদ্ধান্ত না মেনে দেশবিরোধী কাজ করেছে। এর জন্য ইসকনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানান তারা।

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ ১৬০, করোনা পজেটিভ ১৫০ জনের!
পরবর্তি সংবাদসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, বৃষ্টি আরও বাড়তে পারে