স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রেখে লকডাউন শিথিল চান স্বাস্থ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় দেশের অর্থনীতিকে বাঁচাতে সঠিক নিয়মে ও দেশের স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রেখে সীমিত আকারে কিছু শিল্প কলকারখানা খুলে দেয়ার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, করোনার কারণে দেশের কিছু মানুষ কর্মহীন হয়ে অনাহারে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য স্বাস্থ্য ব্যবস্থা ঠিক রেখে সীমিত পরিসরে কিছু শিল্প কলকারখানা খুলে দেয়া হবে।

মন্ত্রী বলেন- যুক্তরাষ্ট্র, ইতালি, ফ্রান্সসহ ইউরোপের বহুদেশে লকডাউন শিথিল করা হয়েছে। নিউজিল্যান্ড তো লকডাউন তুলে নিয়ে স্বাভাবিক জীবন যাত্রা শুরু করে দিয়েছে। সবকিছু ঠিক থাকলে আমরাও সামনেই স্বাভাবিক জীবন ফিরে পাব।

করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের হাতে এখন ২০ হাজারেরও বেশি করোনা আইসোলেশন বেড প্রস্তুত রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন- করোনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে পর্যাপ্ত আইসোলেশন বেড, আইসিইউ সেন্টার, ভেন্টিলেটর ও অক্সিজেন সিলিন্ডার বৃদ্ধিসহ নতুনভাবে আরও ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। এদের পাশাপাশি বেশকিছু মেডিকেল টেকনোলজিস্টও আপাতত আউট সোর্সিংয়ের মাধ্যমে নিয়োগ দেয়া হচ্ছে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানান।

পূর্ববর্তি সংবাদধান ক্রয়ে কোনও প্রকার রাজনৈতিক প্রভাব বিস্তারের সুযোগ থাকবে না: কৃষিমন্ত্রী
পরবর্তি সংবাদরাজধানীতে ওষুধ কিনতে গিয়ে ফার্মেসিতেই যুবকের মৃত্যু