রোযার দিনে কাউকে ভুলে কিছু খেতে দেখলে কি করণীয়

 প্রশ্ন : 

রমযান মাসে অনেক সময় কোনো কোনো রোযাদারকে ভুলে পানাহার করতে দেখা যায়। পানাহারের সময় তাদেরকে বারণ করা বা না করা সম্পর্কে করণীয় কী জানিয়ে বাধিত করবেন।

উত্তর

রমযান মাসে কোনো সুস্থ সবল লোককে ভুলে পানাহার করতে দেখলে তাকে রোযার কথা স্মরণ করিয়ে দিবে। তবে কোনো দুর্বল বা বৃদ্ধকে ভুলে পানাহার করতে দেখলে রোযার কথা স্মরণ না করানোই উত্তম।

আলবাহরুর রায়েক ২/২৭১; ফাতাওয়া তাতারখানিয়া ২/৩৮৪; ফাতহুল কাদীর ২/২৫৫; ফাতাওয়া খানিয়া ১/২০৪; তাবয়ীনুল হাকায়েক ১/৩২২; আদ্দুররুল মুখতার ২/৩৯৫

ফাতওয়া বিভাগ, মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা 

পূর্ববর্তি সংবাদগণস্বাস্থ্যের কিটের সক্ষমতা কতটুকু পরীক্ষা করবে আমেরিকার সিডিসি
পরবর্তি সংবাদসিরিয়ার আফরিনে তেল ট্যাংকার হামলায় নিহত ৪০