খুলনার ল‌্যাবে আরও ৩ জনের করোনা পজে‌টিভ

ইসলাম টাইমস ডেস্ক: খুমেকের ল‌্যাবে নতুন করে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনা জেলায় করোনা শনাক্ত ১৪ জনের।

বৃহস্প‌তিবার (৩০ এপ্রিল) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর মেশিনে ১৪২ টি নমুনা টেস্ট হয়েছে। যার মধ্যে তিন জনের নমুনা পরীক্ষার ফল পজেটিভ আসছে। এরা হলেন, খুলনা জেলার রূপসা, সাতক্ষীরার তালা এবং মাগুরা শালিখা উপজেলার বাসিন্দা।

খুলনা মে‌ডিকেল কলেজের উপাধ‌্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, খুমেকের পিসিআর ল্যাবে বুধবার ১৪২ টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এতে তিন জনের পজিটিভ রিপোর্ট এসেছে।

তি‌নি আরও বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স কর্মকর্তা কর্মচারীদের যে ৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছিলো, সবক‌টি নেগে‌টিভ এসেছে।

খুলনা বিভাগীয় স্বাস্থ‌্য প‌রিচালক ডা. রাশিদা সুলতানা বলেন, সর্বশেষ তথ‌্য অনুযায়ী খুলনা বিভাগে এ পর্যন্ত মোট করোনা রোগী পাওয়া গিয়েছে ১৩৬ জন‌ের। এরমধ‌্যে ১৩ জন খুলনা, ৩ জন বাগেরহাটের, ৫৬ জন যশোরের, ২২ জন ঝিনাইদাহের, ৩ জন মাগুরার, ১৩ জন নড়াইলের, ১৬ জন কুষ্টিয়ার, ৮ জন চুয়াডাঙ্গার, ২ জন মেহেরপুরের।

উল্লেখ‌্য, খুমেকে এ পর্যন্ত ১৯৬৩টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে পজে‌টিভ হয়েছে ২৩ জন। এর মধ্যে খুলনা জেলায় ১৪জন। জেলায় সুস্থ হয়েছে ১ জন ও মৃত‌্যু হয়েছে ১ জনের।

পূর্ববর্তি সংবাদমাটির ব্যাংকে জমানো টাকা ডিসির ত্রাণ তহবিলে দিল ৬ বছরের শিশু
পরবর্তি সংবাদব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেলেন ১৪ জন