করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে কওমি মাদরাসায় ৮ কোটি টাকা প্রদান

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদরাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদানের খবর পাওয়া গেছে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র আজ বৃহস্পতিবার জানায়, এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে ঢাকা বিভাগের ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগের ১ হাজার ৪৮১টি  রংপুর বিভাগের ৭০৩টি, রাজশাহী বিভাগের ৭০৪টি, খুলনা বিভাগের ১ হাজার ১১টি, বরিশাল বিভাগের ৪০২টি, ময়মনসিংহ বিভাগের ৩৯৭টি, সিলেট বিভাগের ৪৮১টি মাদরাসা রয়েছে। বাসস।

পূর্ববর্তি সংবাদকরোনা সংকটে আশা জাগানিয়া সংবাদ প্রকাশ করুন: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদবেনাপোল বন্দর দিয়ে ৩৯ দিন পর চালু হলো আমদানি বাণিজ্য