ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানের সংবিধান বিরোধী হওয়া সত্ত্বেও কাদিয়ানীদেরকে সংখ্যালঘু কমিশনের সদস্য বানানোর সিদ্ধান্ত নিয়েছে ইমরান সরকার। আলেম-ওলামা এবং ইসলামী দলগুলো ইমরান সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করছে। গতকাল ইমরান সরকারের এক আদেশে ফেডারেল গভর্নমেন্ট এ সিদ্ধান্ত নেয়।
পাকিস্তান মুসলিম লীগ চেয়ারম্যান শুজাত হুসাইন এই সিদ্ধান্তের বিরুদ্ধে উস্ম প্রতিক্রিয়া ব্যাক্ত করতে গিয়ে বলেন, কাদিয়ানীরা নিজেরা যেখানে পাকিস্তানে অমুসলিম সংখ্যালঘু স্বীকার করে না এবং পাকিস্তানের সংবিধান মানে না সেখানে তাদেরকে সংখ্যালঘু কমিশনের অন্তর্ভূক্ত করা পাকিস্তানের সাথে মশকারার নামান্তর।
তিনি আরও বলেন, এহেন সিদ্ধান্ত নেওয়ার আগে সরকারের অবশ্যই উচিত ছিল দেশের আলেমদের সাথে বৈঠক করা।
তিনি কাদিয়ানিদের সংখ্যালঘু কমিশনের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, সংবিধান বিরোধী কোনো সিদ্ধান্তের সাথে আমি আমার দল কোনোভাবে জড়িত নই।
এছাড়াও পাকিস্তানের বিভিন্ন ইসলামী দল ও ব্যক্তিত্ব কাদিয়ানীদের ব্যাপারে পাক সরকারের এজাতীয় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
















