ইসলাম টাইমস ডেস্ক: রাঙামাটি ছাড়া দেশের ৬৩টি জেলাতেই মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মানুষ। সর্বশেষ জেলা হিসেবে খাগড়াছড়িতে বুধবার করোনা শনাক্ত হয়েছে।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
আইইডিসিআর সর্বশেষ বুধবার যে প্রতিবেদন প্রকাশ করেছে তাতে ৬২ জেলায় করোনা শনাক্তের কথা উল্লেখ করা হয়েছে। ৬৩তম জেলা হিসেবে বুধবারই খাগড়াছড়িতে করোনা শনাক্ত হয় বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে।
এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে সাত হাজার ১০৩ জনের। এ সময় করোনা ভাইরাসে মারা গেছেন ১৬৩ জন। সুস্থ হয়েছেন ১৫০ জন। এ সময়ে ৫৯ হাজার ৭০১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।
















