শ্রীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকার ভিয়েলা টেক্স লিমিটেডের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুর পৌনে ২টায় আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

গাজীপুর ফায়ার সার্ভিস-৩ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) আবদুল আলীম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ওই কারখানার তুলার গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের গাজীপুর থেকে দুইটি, কালীগঞ্জ দুইটি, ময়মনসিংহের ভালুকা, ত্রিশাল ও শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসসহ মোট ৭টি ইউনিট আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে।

ভিয়েলা টেক্স কারখানা-১ এর প্রশাসনিক ব্যবস্থাপক কামরুল হাসান জানান, দুপুরের দিকে গুদাম ঘরের ওপর দিয়ে ধোয়া বের হতে দেখে আগুন লাগার খবর জানতে পান।

স্থানীয় লোকজন জানান, আগুনের খবর পেয়ে তারা কারখানার প্রধান গেট ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুণ নিয়ন্ত্রণে কাজ করছে।

পূর্ববর্তি সংবাদলকডাউন ভেঙে আড্ডা: বাঁধা দেয়ায় পুলিশ সদস্যের উপর হামলা
পরবর্তি সংবাদসিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫