গাজীপুরে ২৪ ঘন্টায় নতুন করোনা আক্রান্ত নেই

ইসলাম টাইমস ডেস্ক:  গাজীপুরে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ সর্বশেষ ৩৩২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এ জেলায় নতুন করে কোনও রোগী করোনা আক্রান্ত হয়নি।

আজ শুক্রবার সকালে গাজীপুর সিভিল সার্জনের একটি ফেসবুক আইডিতে এসব তথ্য জানানো হয়। এতে গত ২৯ এপ্রিল ঢাকায় পাঠানো নমুনার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে জেলার পাঁচটি উপজেলার কোথাও কোন করোনা পজিটিভ ধরা পরেনি।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে গাজীপুর সদরে ১১৪ জন, কালীগঞ্জ উপজেলায় ৯১ জন, কাপাসিয়া উপজেলায় ৭০ জন, কালিয়াকৈর উপজেলায় ৩৪ জন এবং শ্রীপুর উপজেলায় ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। এ পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৭৪৯ জনের। গত ২৪ ঘন্টায় নতুন পাঠানো হয়েছিল ৭১ জনের।

উল্লেখ্য, গাজীপুরে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন।

পূর্ববর্তি সংবাদপয়লা মে : দিবস পালন ও কিছু ভাবনা
পরবর্তি সংবাদহজ্ব বুকিংয়ের জন্য আরও অপেক্ষা করতে বলল সৌদি