প্রশ্ন: আমার নানু কিছুদিন আগে দু চোখ অপারেশন করিয়েছেন। তাতে ঘন ঘন ড্রপ ব্যবহার করতে হয়। জানার বিষয় হল, রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করলে রোযা নষ্ট হবে কি?
অনুরূপ রোযা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার করলে রোযার কোনো ক্ষতি হবে কি না?
উত্তর: রোযা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। এ কারণে রোযা নষ্ট হয় না। আর রোযা অবস্থায় নাকে ড্রপ ব্যবহার না করাই উচিত। কারণ ওষুধ গলার ভেতর চলে গেলে রোযা নষ্ট হয়ে যাবে। আর নাকে ওষুধ দিলে সাধারণত গলায় চলেই যায়।
ফতোয়া প্রদানে: মারকাযুদ্দাওয়াহ আল ইসলামিয়া ঢাকা।
















