নতুন ২ জনসহ করোনায় ১৭০ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৮ হাজার

ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১৭০ জন। এছাড়া মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ২৩১ জন।

শুক্রবার (১ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩২ লাখ ৫৬ হাজার ৫৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৩ হাজার ৩৬৩ জন। বিপরীতে সেরে উঠেছেন ১০ লাখ ৪৮ হাজার ৪৬৭ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৭০ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৩১ জন।

পূর্ববর্তি সংবাদর‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত
পরবর্তি সংবাদকরোনার মধ্যেও সরকার গরিব মানুষের ক্ষুধা নিয়ে তামাশা করছে: রিজভী