করোনায় পাল্টে গেছে দিল্লী জামে মসজিদের চিরচেনা চেহারা

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি ড্রোন ক্যামেরা থেকে তোলা দিল্লী ‘জামে মসজিদে’র একটি ছবি  সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে মসজিদটি একেবারে সুনসান নীরব দেখা গেছে। জীবন হরণকারী করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে মসজিদটি সাধারণ মুসল্লিদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে পাল্টে গেছে মসজিদটির চিরচেনা মুসল্লি ও পর্যটক মুখর চেহারা।

১৮৫৭ সালে উপমহাদেশে ব্রিটিশদের আগ্রাসনের সময় তারা মসজিদটিকে বাজেয়াপ্ত করে এবং এটিকে একটি সৈন্য ঘাঁটি হিসেবে ব্যবহার শুরু করে। তারা মসজিদটিকে ধ্বংস করে দিতে চেয়েছিলো, কিন্তু তৌহিদী জনতার  কঠোর বিরোধিতার কারণে এতে সফল হয়নি ব্রিটিশরা।

১৮৫৭ সালের সেই দুঃসময়ের পর এটাই প্রথম রমজান, যে রমজানে দিল্লী জামে মসজিদের এমন সুনসান চিত্র সামনে এলো।

ইতিহাসের পাতা উল্টালে জানা যায়, মোগল বাদশা শাহজাহান ১৬৫০ সালে এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেন। শাহজাহানের উজির সাদুল্লাহ খানের তত্ত্বাবধানে প্রায় ৬ বছর পর ১৬৫৬ সালে মসজিদটির নির্মাণকাজ শেষ হয় ।

দিল্লীর এ জামে মসজিদ লাল ও মার্বেল পাথরে তৈরি। । এছাড়াও মসজিদটিতে এগারোটি মেহরাব আছে। মাঝখানের মেহরাবটি অনেক বড়। মসজিদের গম্বুজ সাদা ও কালো মার্বেল পাথরে সজ্জিত। মসজিদ প্রাঙ্গণ ও নামাজের জায়গা বেশ দৃষ্টিনন্দন। মসজিদ প্রাঙ্গনে একসাথে প্রায় ২৫,০০০ মানুষ নামাজ আদায় করতে পারেন।

এই মসজিদ নির্মাণে প্রায় ৫০০০  শ্রমিক কাজ করেন। এছাড়া মসজিদটি নির্মাণ কাজে সে সময় প্রায় ১০ লক্ষ রুপি খরচ হয়। এই মসজিদটি লাল কেল্লা থেকে মাত্র ৫০০ মিটার দূরে অবস্থিত।

করোনা ভাইরাস ও লকডাউনের কারণে রমজানে রোজাদারের জিকির তাসবিহতে মুখরিত এ মসজিদটি একেবারে নিরব হয়ে গেছে।

দেওবন্দ মিডিয়া অবলম্বনে: রায়হান মুহাম্মদ

পূর্ববর্তি সংবাদআগামী দুই-তিন দিন বৃষ্টি অব্যাহত থাকবে: আবহাওয়া অধিদপ্তর
পরবর্তি সংবাদ৪ দিনে ১০১ চিকিৎসক করোনায় আক্রান্ত