ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে মোট মারা গেছেন ১৭৫ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৭৯০ জন।
শনিবার (২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩৩ লাখ ৪৩ হাজার ৩০২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৩৮ হাজার ৫০৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ১০ লাখ ৮৪ হাজার ৬০৬ জন।
















