বিয়ে ছাড়াই বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী!

ইসলাম টাইমস ডেস্ক: নভেল করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ফেরার পর বিয়ে না করেই বান্ধবী ও বাগদত্তা ক্যারি সাইমন্ডসের জন্ম দেওয়া পুত্র সন্তানের বাবা হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

হাসপাতালে তাকে সেবা দেয়া এক চিকিৎসকের নামে বাগদত্তার ছেলের নাম  উইলফ্রেড লরি নিকোলাস জনসন রাখলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

৩১ বছর বয়সী সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন। মার্চের শুরুতে তিনি সাইমন্ডসের সঙ্গে আংটি বদল করেন। কবে বিয়ে করবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি।

৫৫ বছর বয়সী জনসনের প্রথম স্ত্রীর ঘরে চার সন্তান আছে। ব্রিটেনে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এর আগে সর্বশেষ সন্তানের মুখ দেখেন ডেভিড ক্যামেরন, ২০১০ সালে।

পূর্ববর্তি সংবাদলকডাউনের মধ্যেই ১ মাসে ২০১ সড়ক দুর্ঘটনায় ২১১ নিহত, ২২৭ আহত
পরবর্তি সংবাদকরোনার ভ্যাকসিন তৈরিতে অর্থ দেবেন এরদোগান