ইসলাম টাইমস ডেস্ক: করোনা থেকে সুস্থ হওয়া বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার আইসিউতে থাকার স্মৃতিচারণ করে বলেন, তখন তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে, ডাক্তাররা তার মৃত্যু সংবাদ ঘোষণা করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। তাকে বাঁচাতে লিটারের পর লিটার অক্সিজেন দিতে হয়েছে।
লন্ডনের দ্য সান পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাকে বাঁচিয়ে রাখতে লিটার লিটার অক্সিজেন দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, এটা ছিল খুব কঠিন সময়, আমি এ বিষয়টি প্রত্যাখ্যান করতে পারবো না। তারা (চিকিৎসক) ‘ডেথ অব স্টালিন’ টাইপ অবস্থায় কি করণীয় সেই কৌশল অবলম্বন করছিলেন। আমার অবস্থা বিশেষ করে মোটেও ভাল ছিল না। যেকোন পরিকল্পনা আসতে পারে এ বিষয়ে সচেতন ছিলাম।
যদি পরিস্থিতি খুব খারাপ অবস্থায় যায়, তাহলে কি কি আয়োজন করতে হবে, তার সব আয়োজন করেছিলেন চিকিৎসকরা। তারা আমাকে একটি ফেসমাস্ক পরিয়ে দিয়েছিলেন। তা দিয়ে আমি লিটার লিটার অক্সিজেন নিয়েছি। এটা দীর্ঘ সময় আমার মুখে ছিল।
















