ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ার মিরপুরে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিতরণ করাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের মাঝে।
রবিবার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন এলাকায় এ ঘটনা ঘটে।
পরে মিটন বাজারে আওয়ামী লীগ নেতা ইশরাফ আলীর কর্মীদের হামলায় আহত হন ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ভাই আক্তার হোসেন।
আহত আক্তার হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
















