ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে এক সাংবাদিকের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। ওই সাংবাদিক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত।
সোমবার জেলা সিভিল সার্জন খায়রুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপসর্গ দেখা দেওয়ায় তিনি টঙ্গীর গণস্বাস্থ্য হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে যান। সেখানে প্রথম তার নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয়বারের পরীক্ষায় করোনা পজেটিভ আসে।
তিনি আরও জানান, এর আগে এসএ টিভির গাজীপুর প্রতিনিধি ও ৭১ টিভির প্রতিনিধির শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ দু’জনই আইসোলেশনে আছেন।
















