বিটিভি মহাপরিচালক সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক হারুন-অর-রশীদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

তবে বর্তমানে তারা সুস্থ্য আছেন। তাদের শারীরিক কোনো জটিলতা নেই। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।

রোববার (০৩ মে) রাতে হারুন-অর-রশীদ নিজেই গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, করোনা উপসর্গ থাকায় তারা পরীক্ষা করিয়েছেন। পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে বলে শনিবার রাতে জানানো হয়। তবে তার মেয়ের নমুনা পরীক্ষার ফলাফল এখনো পাননি।

পূর্ববর্তি সংবাদলক ডাউনের মধ্যেই গাজীপুরে ‘বন্দুকযুদ্ধ’ : হত্যা মামলার প্রধান আসামি নিহত
পরবর্তি সংবাদচীনের গবেষণাগার থেকেই করোনার উৎপত্তি : ট্রাম্পের সুরে সুর মিলালেন পম্পে