গাইবান্ধায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে কৃষকের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে উপড়ে পড়া গাছের নিচে চাপা পড়ে ইউনুস আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত ইউনুস আলী কাচারীপাড়া গ্রামের হবিবর রহমান হবির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বাজার করার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন ইউনুস আলী। পথিমধ্যে ওই এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। এ সময় ঝড়ে রাস্তার উপর থেকে একটি গাছ উপড়ে পড়ে। এতে গাছের নিচে চাপা পড়ে মারা যান তিনি।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে
পরবর্তি সংবাদসাভারে একদিনে আরও ৮ পোশাক শ্রমিক করোনায় আক্রান্ত