ইসলাম টাইমস ডেস্ক : ভারতের বনগাওয়ে একটি স্কুলে দেওবন্দ ফেরত ১২ শিক্ষার্থীকে ১৪ দিনের কোয়ারিন্টেন শেষে স্বাস্থ্য সনদ দিয়ে ঘরে পাঠানো হয়েছে। সোমবার তাদেরকে কোয়ারিন্টিনের সময় পুরো হলে সাব কালেক্টর নিরঙ্কর সিংয়ের নির্দেশ মোতাবেক বাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়।
মঙ্গলবার ভারতের মিল্লাত টাইমসের অনলাইন সংস্করণ থেকে এ তথ্য জানা গেছে।
জানা যায়, কোয়ারিন্টেন কেন্দ্রের অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করে তাদেরকে নিজেদের বাড়িতে ভীরা, ওলীদপুর, খায়রাবাদে পাঠানো হয়েছে। তাদের নিজদের এলাকায় গিয়ে সতর্কতার সাথে চলাফেরার পরামর্শ দেওয়া হয়েছে।
















