‘মশা মারতে’ ঢাকার দুই মেয়র এবং সংশ্লিষ্টদেরকে লিগ্যাল নোটিশ

ইসলাম টাইমস ডেস্ক: মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রসহ সংশ্লিষ্টদের কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ মে) ই-মেইলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সচিব, মেয়র (ঢাকা উত্তর ও দক্ষিণ), স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে এ নোটিশ পাঠানো হয়।

নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মশা নিধনের জন্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

আইনজীবী ফাহিমা ফেরদৌস বলেন, বর্তমানে বাংলাদেশসহ বিশ্বে সবচেয়ে আতঙ্কের বিষয় হলো করোনাভাইরাস। বাংলাদেশ সরকার তা প্রতিরোধে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। কিন্তু ডেঙ্গু করোনাভাইরাসের মতোই বিপদজনক এবং এডিস মশা ডেঙ্গুর কারণ।

তিনি বলেন, গত বছর ডেঙ্গু ভাইরাসের কারণে এই সময়ে প্রায় ৮০ জন লোকের প্রাণহানি ঘটেছে এবং পাঁচ হাজার ৬০০ মানুষ আক্রান্ত হয়েছেন। কিন্ত বর্তমানে মশার উৎপাত ও উপদ্রব অনেক বেশি হওয়া সত্ত্বেও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন। যদিও নগরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দায়িত্ব ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়রের।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাস : ভারতে ২৪ ঘন্টায় মারা গেছে ১৯৫, আক্রান্ত প্রায় ৪ হাজার
পরবর্তি সংবাদলকডাউন শিথিল হতেই মদের দোকানে ভিড়, মুম্বাইয়ে জারি হলো ১৪৪ ধারা