সোমালিয়ায় করোনার ত্রাণবাহী বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত

ইসলাম টাইমস ডেস্ক: সোমালিয়ায় করোনার ত্রাণবাহী একটি বিমান বিধ্বস্ত হয়ে ছয় জন নিহত হয়েছেন। সোমবারের ওই দুর্ঘটনায় বিধ্বস্ত বিমানটির পাইলটসহ সকল আরোহী মৃত্যুর খবর নিশ্চিত করেছে সোমালিয়ার পরিবহনমন্ত্রী।

কি কারণে এই বিমান দুর্ঘটনা সেই কারণ এখনো উদঘাটন করতে পারেনি সোমালিয়া সরকার। তবে সোমালিয়ার সাবেক প্রতিরক্ষামন্ত্রী আব্দিররাশিদ আব্দুল্লাহি মোহামেদ জানিয়েছেন, বিমানটিকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে বিধ্বস্ত করা হয়েছে।

বিধ্বস্তের ঘটনায় সোমালিয়ার পরিবহনমন্ত্রী মোহামেদ সালাদ বলেন, বিমানটিতে পাইলটসহ ছয় জন ছিলেন। এখন পর্যন্ত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।।

এদিকে এই বিমান বিধ্বস্তের ঘটনায় আজ মঙ্গলবার থেকে তদন্ত শুরু করবে সোমালিয়া সরকার।

সোমালিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়, আফ্রিকান এক্সপ্রেস এয়ারওয়ের বিমানটি ত্রাণ নিয়ে সোমালিয়ার রাজধানী মোগাদিসু থেকে বাইদোয়া যাচ্ছিল।

পূর্ববর্তি সংবাদনতুন করোনা শনাক্ত ৭৮৬ জনের, ২৪ ঘন্টায় আরও ১ জনের মৃত্যু
পরবর্তি সংবাদ‘রাজনৈতিক বিরোধিতার নামে বিএনপি সরকারের সমালোচনা করার ভাইরাসে আক্রান্ত’