এক মাস পর কাল গণভবনে বসছে মন্ত্রিসভার বৈঠক

ইসলাম টাইমস ডেস্ক: দীর্ঘ এক মাস পর আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) বসছে মন্ত্রিসভার বৈঠক। এদিন বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আব্দুল বারিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনার কারণে এবারের মন্ত্রিপরিষদ বৈঠকটিও হবে সীমিত পরিসরে। করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে  সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও যেসব মন্ত্রণালয়ের প্রস্তাবনা থাকবে, শুধু সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাই এ বৈঠকে অংশ নেবেন।

উল্লেখ্য, সবশেষ গত ৬ এপ্রিল মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সীমিত পরিসরে অনুষ্ঠিত ওই বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে দূরত্ব বজায় রাখা হয়।

পূর্ববর্তি সংবাদ‘করোনা ভাইরাস আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক সংকেত’
পরবর্তি সংবাদসংক্রমণমুক্ত জেলা, উপজেলাগুলোতে বিশেষ ব্যবস্থাপনায় স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রাখা যাবে