রায়পুরে ফাঁকা সড়কে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ইসলাম টাইমস ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফাঁকা সড়কে পিকআপভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রায়হান হোসেন (২২)।

মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুর শহরের পোস্ট অফিস-গাজীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. রায়হান চরপাতা গ্রামের নূর নবীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, রায়হান হোসেন গ্রাম থেকে মোটরসাইকেলে রায়পুর শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান রায়হানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়

পূর্ববর্তি সংবাদআমিরাতে আকাশচুম্বী ভবন অ্যাবকো টাওয়ারে অগ্নিকাণ্ড
পরবর্তি সংবাদগৌতম বুদ্ধের আদর্শে দেশ গড়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী