গাইবান্ধায় বঁটি দিয়ে নিজের গলা কেটে যুবকের আত্মহত্যা

ইসলাম টাইমস ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আলম মিয়া নামে এক যুবক বঁটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছে।

বুধবার রাতে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রাম থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আলম মিয়া ওই গ্রামের খতিব উদ্দিনের ছেলে।

পরিবারের দাবি, দীর্ঘদিন থেকে আলম মিয়া মানসিক রোগে এবং প্যারালাইসিসে আক্রান্ত ছিলেন। সে কারণে তিনি নিজের গলা বঁটি দিয়ে কেটে আত্মহত্যা করেন।

ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোখলেছুর রহমান রাজু জানান, আলম মিয়া দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তিনি আত্মহত্যা করেছেন।

থানা পুলিশ পরিদর্শক তদন্ত তাজুল ইসলাম জানান, গলাকেটে আত্মহত্যা করেছে মর্মে ধারণা করা হচ্ছে। হত্যার আলামত হিসেবে বঁটি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহত আলমের মা বাদী হয়ে মামলা করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে এবং আলামত বঁটি ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পূর্ববর্তি সংবাদশপিং মল ও মার্কেট খোলা রাখার বিষয়ে ডিএমপির ১৪ নির্দেশনা
পরবর্তি সংবাদকরোনা কালীন সময়ে বাংলাদেশে ২৪ লাখ শিশুর জন্ম হবে: ইউনিসেফ