ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিমতীরকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে দেশ দুটির সঙ্গে সব চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
বুধবার জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাদের সঙ্গে অনলাইন সংলাপে মাহমুদ আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি পশ্চিমতীরের ভূমি দখলের ষড়যন্ত্রমূলক চুক্তি বাস্তবায়ন করে তা হলে তেলআবিব ও ওয়াশিংটনের সঙ্গে সব চুক্তি বাতিল করা হবে।
প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারীকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে প্রতারণা এবং সেখানকার আরও ভূমি দখল করার প্রচেষ্টা ঠেকাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিমতীরকে ইসরাইলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান।
তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে আনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বুধবার ইসরাইল হায়ুম সংবাদমাধ্যমকে এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান।
















