ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের আঞ্চলিক বোর্ড আযাদ দ্বীনী এদারা বাংলাদেশের অন্তর্ভূক্ত মাদরাসাগুলো আগামী ১লা জুন থেকে নতুন শিক্ষাবর্ষ চালুর সিদ্ধান্ত নিয়েছে।
আজ (৯মে) শনিবার বোর্ডটির প্রধান মাওলানা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আযাদ দ্বীনী এদারা বাংলাদেশের বৈঠকে আরো যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, এদারাভুক্ত সকল মাদরাসা আগামী ১ জুন থেকে খোলা হবে। করোনা মহামারির কারণে শুধুমাত্র ফযীলত ও হিফজ এর কেন্দ্রীয় পরীক্ষা শাওয়াল মাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার তারিখ রুটিন ইত্যাদি পরীক্ষা বিভাগ থেকে যথাসময়ে জানানো হবে।
এতে আরও বলা হয়, দাওরায়ে হাদীসসহ অন্যান্য জামাতে ভর্তির জন্য মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল বিবেচ্য হবে। এদারাভুক্ত সকল মাদরাসার মুহতামিমদের স্বাস্থ্যবিধি মেনে নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করা হয়।
এদারার সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দীন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মজলিসে আমেলার বৈঠকে আরো উপস্থিত ছিলেন- সিনিয়র সহসভাপতি মাওলানা শায়খ মুহিব্বুল হক গাছবাড়ী, মহাসচিব মাওলানা আব্দুল বছীর, সহকারী মহাসচিব হাফিজ মাওলানা মুহসিন আহমদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা সৈয়দ আব্দুর রহমান, রচনা সম্পাদক হাফিজ মাওলানা ফখরুজ্জামান, প্রকাশনা সম্পাদক মাওলানা এনামুল হক প্রমুখ।
















