চমেকে করোনার নমুনা পরীক্ষা শুরু আজ

ইসলাম টাইমস ডেস্ক: নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে আজ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) শুরু হচ্ছে করোনার নমুনা পরীক্ষা।

এটি চট্টগ্রামে তৃতীয় নমুনা পরীক্ষাগার। চমেক মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপন করা হয়েছে এ ল্যাবটি। ইতোমধ্যে পিসিআর মেশিন স্থাপনসহ ডামি ট্রায়ালও হয়েছে। শুক্রবার চমেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ শামীম হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সাকসেসফুললি মেশিনটির ডামি ট্রায়াল হয়েছে। এছাড়া সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি, আজ থেকে আমরা করোনার নমুনা পরীক্ষা শুরু করতে পারব।

তিনি আরও বলেন, কয়েকদিন পর থেকে প্রতিদিন এক শিফটে ৯০টি নমুনা পরীক্ষা করা যাবে নতুন এ ল্যাবে। তবে আমাদের দুই শিফটে ১৮০টি নমুনা পরীক্ষা করার টার্গেট রয়েছে।

এর আগে চমেকে স্থাপন করা পিসিআর মেশিন পরীক্ষা-নিরীক্ষার সময় এতে ত্রুটি দেখা দেয়। ৩ মে ত্রুটিযুক্ত মেশিনটি ঢাকায় নিয়ে যায় সরবরাহকারী প্রতিষ্ঠান। আর তাতেই চমেকে করোনার নমুনা পরীক্ষা অনিশ্চয়তায় পড়ে। তবে চট্টগ্রামে নমুনা জট কাটাতে সাময়িকভাবে সিভাসুর থেকে একটি পিসিআর মেশিন দেয়া হয়। সেই পিসিআর মেশিনেই আজ থেকে শুরু হবে করোনার নমুনা পরীক্ষা।

পূর্ববর্তি সংবাদযুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা মাত্র ৪৭ জন
পরবর্তি সংবাদকরোনায় উত্তেজনার মধ্যেই চীনা সাংবাদিকদের ওপর মার্কিন বিধিনিষেধ