লকডাউন খুলে দিয়ে সরকার গণসংক্রমণের পথ তৈরি করে দিয়েছে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: মানুষ বেঁচে থাকা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকার লকডাউন খুলে দিয়ে গণসংক্রমণের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। মানুষের কি হবে সরকার সে চিন্তা না করে লকডাউন খুলে দিয়েছে। দোকানপাট খুলে দিয়েছে। চার মাস মানুষকে খাওয়ানো যেতো। এর মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া যেতো। কিন্তু সরকার ওইদিকে যায়নি। সরকারের টাকা দরকার।

আজ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জনগণের দ্বারা নির্বাচিত না হলে অবৈধভাবে ক্ষমতা থাকলে, জনসমর্থন না থাকলে মানুষের বেঁচে থাকার পরোয়া করে না। মানুষ বাঁচলো কি মরল, এটা সরকার দেখবে না। তার টাকা দরকার। টাকাই সব। এই টাকা দিয়ে কয়েকটি ফ্লাইওভার তৈরি করে উন্নয়ন দেখাতে চায়। কিসের উন্নয়ন। আজকে হাসপাতাল কই, স্যানিটাইজার তৈরি করেন না কেন? ডাক্তার মারা যাচ্ছে, যারা সেবা দিচ্ছে তারা মারা যাচ্ছে, তাহলে সরকারের উন্নয়ন কোথায়? সরকারের উন্নয়নের টাকা ক্যাসিনো থেকে পাওয়া যায়। বস্তা বস্তা টাকা পাওয়া যায় যুবলীগের নেতাকর্মীদের কাছে। এটাই হলো সরকারের উন্নয়ন।
পূর্ববর্তি সংবাদসর্বোচ্চের নতুন রেকর্ড: মৃত্যু ১৪ জনের, আরও ৮৮৭ জনের করোনা শনাক্ত
পরবর্তি সংবাদরমযানে শয়তানের অভিনব প্রবঞ্চনা