ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২২৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৮৭ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জন।
গত ২৪ ঘন্টায় মোট সুস্থ্য হয়েছেন ২২৬ জন, এবং এখন পর্যন্ত মোট সুস্থ্য হয়েছেন ২৬৫০ জন
রবিবার (১০ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬৩৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।
















