যুক্তরাষ্ট্রে ৮০ হাজার ছাড়াল মৃতের সংখ্যা

ইসলাম টাইমস ডেস্ক : বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।

বিশ্বে সবচেয়ে পরাক্রমশালী এ দেশটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ৪২২ জন।

এ মহামারীতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮০ হাজার ৩৪ জন। আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান দেশটির। খবর বিবিসি ও আলজাজিরার।

এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আলো ঝলমলে শহরটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় এ শহরে মারা গেছে ১৮৬ জন।

পূর্ববর্তি সংবাদসদকাতুল ফিতর : কে কী পরিমাণ আদায় করবেন
পরবর্তি সংবাদঅমিত শাহের ক্যান্সার (!) নিয়ে ভারতে হইচই