ইসলাম টাইমস ডেস্ক: গুজবে কান দিবেন না। আমি বেঁচে আছি। নিজের মৃত্যুর খবরকে গুজব প্রমাণ করতে দীর্ঘদিন পরে প্রকাশ্যে আসলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
করোনার সংক্রমণের পর দীর্ঘদিন প্রকাশ্যে দেখা নেই অমিত শাহের। এমন পরিস্থিতিতে তাকে সামাজিক মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে তিনি অসুস্থ হয়ে মারা গেছে।
এমন খবর শুনে স্বরাষ্ট্রমন্ত্রীরও চোখ কপালে, দেরি না করেই সমালোচকদের উদ্দেশে জানালেন, সম্পূর্ণ সুস্থ আছেন তিনি।
গত শনিবার একটি টুইট করে নিজের শুভানুধ্যায়ীদের উদ্দেশে জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ। অসুস্থতার খবর ভুয়া।
সংবাদ প্রতিদিন জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে গুজব ছড়িয়েছিল। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে নিজের সুস্থতার কথা জানিয়ে দিলেন তিনি।
অমিত শাহ বলেন, যখন এসব গুজব আমার নজরে আসে আমি ভাবলাম মানুষ নিজের কল্পনাশক্তিতে ভর করে থাকুক। তাই আমি কোনো প্রতিক্রিয়া দিইনি।সমালোচকদের খোঁচা দিয়ে তিনি আরও লিখেন, আমার বেশ কয়েকজন বন্ধু-স্থানীয় ব্যক্তি আমার সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার করছে। কেউ কেউ তো টুইট করে আমার আত্মার শান্তি কামনাও করেছেন।
















