ইসলাম টাইমস ডেস্ক: বিশিষ্ট আলেম রাজনীতিবিদ, সাংবাদিক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ও নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ (১১ মে) সোমবার বাদ মাগরিব ইসলামী ব্যাংক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।
ইফতারের আগে হঠাৎ অসুস্থ হয়ে গেলে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানেই তিনি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশের প্রথিতযশা এই আলেম ইসলামী রাজনীতির পাশাপাশি সাংবাদিকতায়ও অবদান রাখেন। নব্বইয়ের দশকে দৈনিক শক্তি নামে একটি পত্রিকায় বার্তা সম্পাদক হিসেবে কাজ করেন। এছাড়াও দৈনিক সরকার নামে একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন মাওলানা আবদুল লতিফ নেজামী।
মৃত্যুকালে মাওলানা আবদুল লতিফ নেজামী দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে তিনি বেশ সজ্জন হিসেবে পরিচিত ছিলেন।
তার জানাজার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।
















