ইসলাম টাইমস ডেস্ক: হাজার ছাড়াল একদিনেই করোনা শনাক্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৩৪ জন। এ সময় মৃত্যু হয়েছে নতুন আরও ১১ জনের। এ নিয়ে মোট মারা গেছেন ২৩৯ জন।
সোমবার (১১ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪০ লাখ ১ হাজার ৪৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
মারা গেছেন ২ লাখ ৮২ হাজার ৭০০ জন। বিপরীতে সেরে উঠেছেন ১৪ লাখ ৯৯ হাজার ৮০৩ জন।
















